BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৮
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্স প্রবাসীর মৃত্যুর পর নিজের পাওনা জায়গা জমি আপন ভাইদের মাধ্যমে দখল


সেপ্টেম্বর ৭, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রির্পোট : সিলেট নগরীর বনকলাপাড়া সুবিদবাজার এলাকার ফারুক ইকবাল গত ২ এপ্রিল ২০২০ তারিখে ফ্রান্সের একটি হাসপাতালে মৃত্যুবরন করেন এবং তাকে ফ্রান্সেই দাফন করা হয়। তার মৃত্যু শোক কাটার আগেই নিজের আপন ভাইদের মাধ্যমে প্রতারিত হয়ে সব জায়গা জমি বেদখলে চলে যায়। যার কারনে তার পরিবার আজ ভিটেমাটি হারা। তার স্ত্রী সন্তান নিজের আপন চাচাদের কতৃক নির্যাতিত এবং প্রতারিত হয়েছেন। বাবার অবর্তমানে তার ছেলে সব সম্পত্তির অংশীদার। কিন্তু পারিবারিক প্রতিহিংসা এবং সম্পত্তির লোভের কারনে বিভিন্ন মিথ্যা মামলার সাথে তাকে জড়ানো হয়। হত্যা গুমসহ বিভিন্ন হুমকির কারনে এবং দায়েরকৃত মিথ্যা মামালার জন্য তার ছেলে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। বর্তমানে সেই পারিবার করুন এবং কঠিন অবস্থা মধ্যে রয়েছে।

বাংলাদেশে এই মূহুর্তে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৪০ লাখের মতো, আর এসব মামলার বড় অংশটি অর্থাৎ প্রায় ৬০ শতাংশ মামলা জমিজমা সংক্রান্ত নানা ধরণের বিরোধের সূত্রে দায়ের করা।

জমিজমা নিয়ে সবচেয়ে বেশি মামলা দায়ের হয় পরিবারের সদস্য এবং শরিকদের বিরুদ্ধে। এ ধরণের বিরোধের পেছনে প্রধান কারণ থাকে জমির বণ্টন সংক্রান্ত বিবাদ। অনেক সময়ই দেখা যায়, জমির মালিকের মৃত্যুর পর, তার ওয়ারিশদের মধ্যে সম্পত্তির বণ্টন যথাযথ বা দাবিমত না হলে, কিংবা আইনসিদ্ধ না হলে বিরোধের সূত্রপাত্র ঘটে।

আর তা থেকেই দেখা যায়, সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠা, বাটেয়ারা মামলা এমন ধরণের মামলা হয়।পারিবারিক বিরোধের জের ধরে মারামারি, দখল, হত্যা, অপহরণ কিংবা ধর্ষণের মত গুরুতর ফৌজদারি অপরাধও ঘটে।

এলাকাবাসীদের তথ্য অনুযায়ী জানা যায় তাদের জায়গা জমি নিয়ে সমস্যা অনেক আগে থেকেই ছিলো। কিন্তু জনাব ফারুক ইকবালের মৃত্যুর পর সেটি প্রকট আকার ধারন করে। তার স্ত্রী সন্তানদেরকে বাধ্য করা হয় নিজের ভিটেমাটি ছাড়ার জন্য। তার ছেলে বাধা দিতে গেলে হতাহতের পর্যন্ত খবরো পাওয়া যায়। বর্তমানে তার পাওনা জায়গাগুলি বেদখলে আছে। পারিবারিক সূত্রমতে জনাব ফারুক ইকবালের ভাইদের এলাকার কাউন্সিলরের সাহায্য এবং রাজনৈতিক ক্ষমতা থাকায় তার পরিবার কিছুই করতে পারতেছেন না। বিভিন্ন সালিশ বৈঠকের মাধ্যমে এর কোন সমাধান মিলেনি। যার কারনে তার পরিবার আজ চরম দিশেহারা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।