BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সুলতান এই বয়সেই করে তিন চাকরি!


এপ্রিল ১৪, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

বিডি সিলেট ডেস্ক:: কতো হবে ছেলেটার বয়স? বড় জোর সাত কি আট। ওর নাম সুলতান। এই বয়সেই সে করে তিনটি চাকরি। সুলতান সকালে পত্রিকা বিক্রি , বিকেলে ফল বিক্রি আর মাঝের সময়টাতে চায়ের দোকানে বয়ের কাজ করে এটাই তার প্রতিদিনকার রুটিন।

সুলতানের ছোট এই মাথার উপর অনেক দায়িত্ব অসুস্থ বাবা-মায়ের ঔষধ ক্রয়, পারিবারিক খরচ থেকে শুরু করে সকাল-বিকালের খাবার নিশ্চিত করতে অমানুষিক পরিশ্রম করতে হয় সুলতানের। এতসব কাজের মাঝেও সে প্রতিদিন স্কুলে যায়। সকাল নয়টা বাজার সাথে সাথে শুরু হয় তার স্কুল যাওয়ার প্রস্তুতি।

একটু ভালো কাপড় আর বইখাতা নিয়ে ছুটে চলে স্কুলে। সুলতান বিদ্যানন্দের একটি স্কুলের প্রথম শ্রেণীতে পড়ে। সুলতানের পড়াশোনার খরচ চলায় বিদ্যানন্দে আসা যাকাত ফান্ড। বিদ্যানন্দ স্কুলে সুলতান সুপারম্যান নামে পরিচিত। খুব মনোযোগী ছাত্র সে।

শুধু সুলতান নয়, এমন হাজার মুসলিম দরিদ্র শিক্ষার্থীর লেখাপড়ার স্বপ্ন পূরণ করছে বিদ্যানন্দে আসা যাকাত ফান্ড। দুস্থ পরিবারের আয়ের পথ করার পাশাপাশি শিক্ষায় সহায়তা করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।