BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৭
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুর বাড়ির ইফতারি কে না বলুন


এপ্রিল ৫, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: আমাদের সমাজে রয়েছে এমন কিছু কুসংস্কার যা একটা মেয়ের বাবাকে তিল তিল করে মৃত্যু পথযাত্রীর দিকে ঠেনে নেয়। আমরা একটি নোংরা সংস্কৃতির সমাজে বসবাস করছি, যে সমাজে আমরা মুখে বলি যৌতুক একটি অপরাধ, কিন্তু যৌতুকের চেয়ে বেশি অর্থ অপচয় করতে হচ্ছে একটা মেয়ের বাবাকে।

এমন কতোই না কুসংস্কার আমাদের সমাজে চলমান। এরই মধ্যে ইফতারি নামের এক কুপ্রথা অন্যতম।

“শ্বশুরবাড়ীর ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং সামাজিকতার নামে একটা মেয়ের বাবার উপর এক নীরব অভিচার যা যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে।শ্বশুর বাড়ীর ইফতারি একটি সামাজিক নীরব অভিচার।তারই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে এই নীরব অভিচারের বলি হয়ে আসছে একটা মেয়ের বাবা বা তার পরিবার।

একমাত্র ভুক্তভোগী পরিবার জানে এই বাধ্যতামূলক ইফতারির বলি হয়ে তারা কতটা জর্জরিত। ইফতারি,নাইওরী,আম কাঠলী,আঘন মাইয়া,ভাদমাইয়া এবং বৈশাখ মাইয়া একজন বাবার বা তার পরিবারের বুকে সভ্য সমাজে অসভ্যতার বিষাক্ত তীর।

আমরা আধুনিকতা আর সভ্যতার স্লোগান দিচ্ছি, তবে মেয়ের বাবার প্রতি এই অভিচার কেন? রমজান মাস আর সিজন ভিত্তিক নাইওরীর সময় হলে বাবার বা পরিবারের চিন্তা বাড়তেই থাকে। মেয়েকে বা বোন কে কিভাবে ইফতারি দেবে,কিভাবে আম কাঠলী দেবে?

ভালো করে ইফতারি আম কাঠালী না দিলে মেয়েকে শশুরবাড়ি আর আশপাশের কটুকথা আর কতপ্রকার অসামাজিক অত্যাচার নীরবে সহ্য করতে হবে।ইফতারি তা ও আবার যেমন তেমন ইফতারি না।

আশেপাশের লোকজন যেভাবে জানে সেইভাবে আনত হবে।গর্ব করে যাতে আশপাশে বলতে পারা যায় এমন করে আনতে হবে।একটু কম হলেই মেয়ের কপালে কটু কথা আর কালবৈশাখির ঝড় নেমে আসে।এমন কি উদাহরণ দিয়ে বলতে থাকে, অমুকের ছেলের বউর ঘরে গাড়ী ভর্তি ইফতারি এসেছে।সারাটা গ্রাম বিলিয়ে দিয়েছে।কিন্তু আমি আমার আত্নীয়কেই দিতে পারিনি।লজ্জায় আমি মুখ দেখাতেই পারছিনা।এরকম নানা কথা কোন কোন পরিবারে ছেলের বউকে শোনতে হয় প্রতিনিয়ত।কিন্তু কেন এই অসভ্যতা আর অবিচার? প্রশ্ন সচেতন মহলের। প্রশ্নের উত্তর পাওয়া গেলেও তা পরিহার হচ্ছেনা এটাই সত্য।

এইসব ইফতারি কয়টা পরিবার স্বানন্দে তার মেয়ের বাড়ি দিয়ে থাকে,হাতেগুনা কয়েক টা পরিবার পরে শুধুমাত্র মেয়ের বা বোনের মুখ রক্ষার্থে সামাজিক এই কুপ্রথার ভার অনেক গুলা পরিবার অনাহাসে বয়ে যাচ্ছে।কোনরূপ আনন্দ ছাড়াই মেয়ে পক্ষ বলিদান হয়ে যাচ্ছে।সবচাইতে বেশী নির্মমতার স্বীকার সমাজের দারিদ্র্য।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।