BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণ রুখে দাঁড়াও: ছাত্র ফ্রন্ট


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে মহান শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (১৮ জুলাই) শুক্রবার বিকাল ৪টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর হৃদি সিনহার সভাপতিত্বে ও মলয় চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, ছাত্র ফ্রন্ট সিলেট জেলার সাবেক সভাপতি উজ্জ্বল রায়, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, ছাত্র ফ্রন্ট সিলেট নগরের প্রাক্তন সভাপতি ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সধারণ সম্পাদক রাজীব সূত্রধর ও সিলেট জেলা সংগঠক এম এইচ নাঈম।

আলোচনা সভায় বক্তারা শিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ৬২’র শিক্ষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাত্তোর সকল ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে শিক্ষার সর্বজনীন অধিকারের কথা। স্বাধীনতার ৫৫বছর পর এসেও গণমানুষের আকাঙ্ক্ষিত শিক্ষাব্যবস্থা আজও অধরা। দেশের ৯০হাজারেরও অধিক গ্রামের বিপরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫হাজার ও সরকারি মাধ্যমিক স্কুল রয়েছে মাত্র ৬৯৪ টি। প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল, শিক্ষকদের জন্য নেই পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা। শিক্ষকদের বেতন বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।যার কারণে বাড়ছে কোচিং-প্রাইভেটের রমরমা ব্যবসা।শিক্ষাকে ক্রমাগত করা হয়েছে বাণিজ্য পণ্যে ও সাম্প্রদায়িকীকরণে। বক্তারা শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণ রুখে দাঁড়ানোর আহ্বান জানান ‌‌

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।