BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৮
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে: মাওলানা রেজাউল করিম জালালী


সেপ্টেম্বর ১১, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার উদ্যোগে জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল পাশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমআ কোর্ট পয়েন্টস্থ কালেক্টরেট মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির জননেতা মাওলানা রেজাউল করিম জালালী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বি.কে.এম মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, সমাজকল্যাণ সম্পাদক কারী মাওলানা আবুল হোসাইন, শাব্বির আহমদ, মাওলানা আব্দুল শহীদ, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মুহাম্মদ ইউসুফ, হাফিজ তারেক হাসান, মাওলানা শায়েখ ফিরুজ আলী, মাওলানা শাহনুর মিয়া, মুহাম্মদ জিল্লুর রহমান, মাওলানা এমাদ উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জেলা সভাপতি আহমদ মাইমুন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক ফাহিম কামালী, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, মাওলানা শফিকুল আলম, শ্রমিক মজলিস নেতা মীর রাহাদ হোসেন, মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুরআন ও সুন্নাহবিরোধী দাবি করে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিল করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংসদে কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে এ ধরনের আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার যে দুঃসাহস দেখিয়েছে, তার ‘করুণ পরিণতি’ সরকারকে ভোগ করতে হবে। একই সঙ্গে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহারের দাবি জানান তিনি।

সভাপতি তার বক্তব্যে বলেন, কুরআন ও সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। ইসলামের উত্তরাধিকার আইন বাস্তবায়ন ও নৈতিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার আহবান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।