BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১০ আগষ্ট গণসমাবেশ


জুলাই ১১, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ১০ জুলাই ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে জিন্দাবাজার পয়েন্ট, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত মশাল মিছিল ও সমাবেশ এবং মশাল মিছিল ও সমাবেশের পূর্বে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জমায়েত ও আলোচনা সভায় সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ ও অহেতুকভাবে সিমের প্যাকেজের প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ জনগুরুত্বপূর্ণ আরো ৩টি সমস্যা নিয়ে আলোচনা করা হয়। জমায়েতে হিজড়া ও ভিক্ষুকদের চাঁদাবাজি, জনসম্মুখে মাদক সেবন এবং সিলেট মহানগরীর যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং নিয়ে সংশয় ও ক্ষোভ প্রকাশ করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ আগামী ১৪ জুলাই মঙ্গলবার বেলা ১১.৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী বরাবর (মাধ্যম: জেলা প্রশাসক, সিলেট) ও সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে হিজড়া ও ভিক্ষুকদের চাঁদাবাজি বন্ধে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ ও অহেতুকভাবে সিমের প্যাকেজের প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মেয়াদ শেষ হওয়ার অজুহাতে সিম কোম্পানীড়গুলো অব্যবহৃত ব্যালেন্স, ইন্টারনেট ডাটা, মিনিট ও অন্যান্য সেবা অনাকাঙ্খতিভাবে বাতিল করে দিচ্ছে। প্রায় ১২ কোটি গ্রাহকের টাকায় কেনা মিনিট, এমবি, এসএমএস মেয়াদের বাহানায় কেটে নেওয়ার অধিকার সিম কোম্পানীগুলোকে কে দিয়েছে? আমরা তার জবাব চাই। সিম কোম্পানীগুলোর মেয়াদের অজুহাত বন্ধ না করলে ও সিমের প্যাকেজের অবান্তর মূল্যবৃদ্ধি রোধ না করলে আমরা সিম ব্যবহারকারীরা রাজপথ ছাড়বো না। বক্তারা আরো বলেন, বাংলাদেশের প্রায় ১২ কোটি সিম ব্যবহারকারীদের স্বার্থ রক্ষার্থে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ করে মেয়াদবিহীন অবস্থা চালু ও প্যাকেজের মূল্যরোধ না করলে আগামী ১০ আগষ্ট সোমবার বিকাল ২.০০ ঘটিকায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে বিজয় চত্ত্বরে গণজমায়েত ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় জমায়েতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, বক্তব্য রাখেন বিশ্বনাথের কৃতি সন্তান সমাজকর্মী উছমান কামালী, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। জমায়েত ও সমাবেশে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ আলী হোসেন, মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সুহেল আলী খান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সৈয়দ ইব্রাহীম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, বাংলাদেশ প্রেমী সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ মনজিল, মোঃ সুলেমান, মোঃ ফরহাদ আহমদ, সানুর আহমদ, ফরহাদ আহমদ, মোঃ রাসেল আহমদ, আমজদ মিয়া, সাদ্দাম হোসেন, গৌছ আলী, তানভীর ইসলাম, হরিমোহন রায় ও আব্দুল্লাহ আল ফারুক। প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে মশাল মিছিল ও সমাবেশে প্রায় শতাধিক নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।