জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী জমিয়তের প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট, উপমহাদেশে মুসলমানদের অধিকার আদায়ে সংগঠনটির ঐতিহাসিক ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জমিয়তের অবদান তুলে ধরে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সবসময় দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করেছে এবং জাতীয় যেকোনো সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তিনি বলেন, বর্তমান সময়ে যুবসমাজ নানা ধরনের অপসংস্কৃতি, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয়ের চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সংকট মোকাবেলায় যুবকদের কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শে গড়ে তুলতে হবে। তিনি যুব জমিয়তের নেতাকর্মীদের সমাজসেবা, মানবকল্যাণ, শিক্ষা বিস্তার এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
রবিবার (৭ জুন) বিকেলে নগরীর ক্বিনব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত যুব জমিয়ত বাংলাদেশ কোতোয়ালী থানা শাখা সিলেটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সুহৃদ আলাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মাওলানা আব্দুল মালিক চৌধুরী আরও বলেন, একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও আদর্শ রাষ্ট্র গঠনে যুবসমাজের বিকল্প নেই। দেশপ্রেম, সততা ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত যুবকরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই প্রত্যেক যুবককে ব্যক্তিগত চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে আত্মনিয়োগ করতে হবে।
শাখা সভাপতি হাফিজ মাওলানা শাহিদ হাতিমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাসউদ আজহার, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আফতাব উদ্দিন খান।
কোতোয়ালি থানা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি নোমান বিন আফসরের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফিজ ইলিয়াস আহমদ।
বক্তারা বলেন, দেশ গঠন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজ থেকে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে মাদকাসক্তি, হতাশা ও নৈতিক অবক্ষয়ের কারণে অনেক তরুণ বিপথগামী হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে যুবসমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তারা বলেন, যুব জমিয়ত বাংলাদেশ মাদকাসক্ত ও হতাশায় নিমজ্জিত যুবসমাজকে কল্যাণ, শান্তি ও উন্নয়নের পথে আহ্বান জানিয়ে কাজ করে যাচ্ছে। একটি আদর্শ, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, যুব জমিয়ত সিলেট মহানগরের সমাজকল্যাণ সম্পাদক দিলদার হোসেন, কোতোয়ালী থানা সহ-সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান তোফায়েল, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ রেজোয়ান আহমদ, হাফিজ ফখরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
