BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

অবিলম্বে জুলাই সনদ কার্যকর এবং সংবিধান সংস্কার করতে হবে


এপ্রিল ৪, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক শনিবার (৪ এপ্রিল) লালদিঘীরপারস্থ মজলিস মিলনায়তনে বাদ মাগরিব শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা কমর উদ্দিন, ডা: মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্বাস জালালী, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ মাওলানা আহমদুল হক ফয়েজী, মাওলানা বুকায়ের আহমদ বরকতপুরী।

সভাপতি তার বক্তব্যে বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং গণরায়কে হাইকোর্ট দেখান, তবে এ দেশের মানুষ রাজপথে আপনাদের মোকাবিলা করবে। ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না। জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন এই বাংলাদেশে এ ধরনের রাজনীতি এ দেশের মানুষ আর সহ্য করবে না। অবিলম্বে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে।

বৈঠকে বিগত মাসের রিপোর্ট পেশ পর্যালোচনা ও আগামী ২৪ এপ্রিল জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ স্বর্ত:স্ফুতভাবে অংশগ্রহণ করার পরিকল্পনা নেওয়া হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।