BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সিসিটিভিতে ধরা পড়া ব্যাগ ছিনতাইকারী রশিদ অবশেষে কানাইঘাট থেকে গ্রেফতার


মার্চ ১১, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট প্রতিবেদক ::- গত ২৩ ফেব্রুয়ারি সিলেটের এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় মোটরসাইকেলযোগে এক মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম রশিদ আহমদ প্রকাশ রশিদ আলী। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রশিদ আহমদ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ঘটনার সময় মোটরসাইকেলে করে এসে সিএনজি অটোরিকশা থামিয়ে মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়। সেই ফুটেজে যে ব্যক্তিকে ছিনতাই করতে দেখা যায়, তিনি রশিদ বলেই নিশ্চিত করেছে পুলিশ।তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।