BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬
আজকের সর্বশেষ সবখবর

চালকের হাত-পা বেঁধে সিএনজি ছিনতাই: গ্রেপ্তার ৪


মার্চ ১০, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

যাত্রীবেশে অটোরিকশা চালককে জিম্মি করে হাত-পা বেঁধে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গত ৫ মার্চ রাতে উপজেলার আব্দুল্লাপুর থেকে নিদনপুর যাওয়ার পথে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।বিয়ানীবাজারে অটোরিকশা চালককে মারধর ও হাত-পা বেঁধে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ মার্চ রাতে উপজেলার আব্দুল্লাপুর ও নিদনপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন বিয়ানীবাজারের রাজল আহমদ (৩৫), জকিগঞ্জের খায়রুল ইসলাম সরোয়ার (২৮) ও সালেহ আহমদ সুলতান (৩৫) এবং চাঁদপুরের মাহমুদ হোসেন জাহিদ (৩৫)। পুলিশ জানিয়েছে, এরা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী দলের সদস্য।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহাদাত হোসেন সামাদ চৌধুরী তার সিএনজি অটোরিকশা নিয়ে আব্দুল্লাপুর গ্যাস পাম্প থেকে বের হওয়ার সময় একজন ছিনতাইকারী যাত্রীবেশে নিদনপুর যাওয়ার জন্য ৫০০ টাকায় গাড়িটি রিজার্ভ করে। কিছুদূর যাওয়ার পর আরও দুই সহযোগীকে ‘দুলাভাই’ ও ‘গ্রামের লোক’ পরিচয় দিয়ে কৌশলে গাড়িতে তোলে তারা।

নিদনপুর রাস্তার মুখে পৌঁছামাত্র ছিনতাইকারীরা চালক শাহাদাতকে ঝাপটে ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে। পরবর্তীতে তাকে লাসাই তলা হাওড়ের একটি ফিশারীর পাশে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে একটি গাছের সঙ্গে ফেলে রেখে আনুমানিক ৪ লক্ষ টাকা মূল্যের সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর শাহাদাত দাঁত দিয়ে নিজের মুখের বাঁধন খুলে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরবর্তীতে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী। তারা যাত্রীবেশে গাড়ি ভাড়া করে চালকদের জিম্মি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।