BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সুপার শপে অগ্নিকান্ড


মার্চ ৮, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের মজুমদারি এলাকায় এক সুপার শপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টার দিকে মজুমদারি এলাকার মেহজাবিন সুপার শপে আগুন লাগে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেহজাবিন সুপার শপের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন তাপাদার জানান, দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস তালতলা কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সিনিয়র স্টেশন ম্যানেজার কুতুব উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।