BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮
আজকের সর্বশেষ সবখবর

কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা


মার্চ ৩, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট :: মঙ্গলবার (৩ মার্চ ) সন্ধ্যা ৭টায় সিলেটের ওসমানী নগর উপজেলার গলমুকাপন গ্রামে অবস্থিত কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে এক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী এবং ওয়ান ডিরেকশন ক্যাটল ফার্মের প্রতিষ্ঠাতা, কনফিডেন্স কোচিং সেন্টারের পৃষ্ঠপোষক জনাব এইচ.কে. বুলবুল ভাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান ও প্রতিষ্ঠানটির প্রতি সার্বিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মোজাক্কির আহমেদ নাজু, সিনিয়র শিক্ষক মিহাদ হাসান, সহকারী শিক্ষক রাকিব আহমেদ এবং প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নাবিল আহমেদ, সাইম আহমেদ ও রাফি আহমেদসহ অন্যান্যরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।