BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাই করতে এসে ধরা! সিলেট নগরীতে চাকু ও সিএনজিসহ আটক ২


ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ::- সিলেট নগরীতে ছিনতাইয়ের সময় দুইজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা এলাকার পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ/) আক্কাস আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল ছিনতাইয়ের চেষ্টাকালে একটি চাকু ও একটি সিএনজি অটোরিক্সাসহ দুইজনকে হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন- ১। ইকবাল হোসেন শফিক (২৭), পিতা—মৃত আব্দুর রহমান, মাতা—আয়েশা বেগম, গ্রাম—তেলীবাজার (বাইপাস, লন্ডনীর বাসা), উপজেলা/থানা—দক্ষিণ সুরমা, জেলা—সিলেট।

২। আবু রায়হান ওরফে আব্দুল্লাহ (২৬), পিতা—মফিজ উদ্দিন, মাতা—আসমা বেগম, গ্রাম—চিকনিচর, থানা—কিশোরগঞ্জ সদর, জেলা—কিশোরগঞ্জ; বর্তমান ঠিকানা—গ্রাম মেজরটিলা (সৈয়দপুর কালা মিয়ার কলোনী), থানা—শাহপরাণ (রহঃ), জেলা—সিলেট।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং—৪০, তারিখ—২৬/০২/২০২৬ খ্রি., ধারা—৪/৫, আইন—শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।