BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের


ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের।

সিলেট: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম। এ সময় তাকে সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মো. অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-হেলাল ও অ্যাডভোকেট মো. কাওছার জুবায়ের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে সমিতির ১ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৩৪ জন ভোট দিয়েছেন। এবং ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করেছেন ৫৮ জন প্রার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে সভাপতি, অ্যাডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে সহ-সভাপতি, অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, অ্যাডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট, অ্যাডভোকেট নাজমুল ইসলাম ৫৭৮ ভোট, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অ্যাডভোকেট মো. জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট, অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট, অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক অ্যাডভোকেট ৬৭২ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান ৮৯৯ ভোট, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান ৮৯৫ ভোট, অ্যাডভোকেট এ.এস.এম আব্দুল গফুর ৮৭২ ভোট, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ৮৬৯ ভোট, অ্যাডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম ৮৫৭ ভোট, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ৮৪০ ভোট, অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান ৮২২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।