BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৯
আজকের সর্বশেষ সবখবর

তারাপুর চা বাগানে মন্দিরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় বাসদের প্রতিবাদ


ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

তারাপুর চা বাগানে মন্দিরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আগুনে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন কালে নেতৃবৃন্দ এ আহ্বান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, প্রীতম রায়, তারাপুর চা বাগানে সংগঠক বিজয় মোদী, দিলীপ হালদার,নরেণ মোদী প্রমূখ।

এসময় বাসদ জেলা নেতৃবৃন্দ বলেন, আমরা বিভিন্ন সময়ে আহ্বান জানিয়েছিলাম নির্বাচনের আগে কিংবা পরে কোন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা যাতে না ঘটে তার জন্য উদ্যোগী ভূমিকা নিতে। নেতৃবৃন্দ অবিলম্বে তারাপুর চা বাগানে মন্দিরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ, নিন্দা ও দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।