BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৭
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল চৌধুরী আর নেই


ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিশ্বনাথে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরীর ভাগনা গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী শিপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনসভায় অংশ নিতে মিছিলসহ সভাস্থলের দিকে যাচ্ছিলেন সোহেল আহমদ চৌধুরী। এ সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে পাশে থাকা নেতাকর্মীরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

দলীয় সূত্রে জানানো হয়েছে, সোহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশ্বনাথের রাজনীতিতে তিনি পরিচিত মুখ ছিলন। তাঁর মৃত্যুতে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।