বিয়ানীবাজার প্রতিনিধি:: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাধন নামে এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় মাহিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নওয়াখানী গ্রামের রুহেল আহমদের পুত্র বাধন নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত বাধনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং আহত মাহিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বজনরা। আল্লাহ তায়ালা যেন নিহত বাধনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহত মাহিনকে দ্রুত সুস্থতা দান করেন—আমিন।
