BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৭
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেলো যুবকের


আগস্ট ২৫, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক :ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন রানা মিয়া (৩৫) নামে এক যুবক। রোববার গভীর রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি আবুল মুনসুর আহাম্মেদ।

নিহত রানা মিয়া ময়মনসিংহ সদরের পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের বাসিন্দা, তিনি আমছর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই মসজিদে এর আগে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটায় এলাকাবাসী ক্ষুব্ধ ছিলেন। রোববার রাতে ফের চুরির চেষ্টা করলে রানা মিয়াকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। এরপর মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকিং করা হলে উত্তেজিত জনতা ছুটে এসে তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ওসি আবুল মুনসুর আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত রানা মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ অন্তত ৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।