BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৯
আজকের সর্বশেষ সবখবর

১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আ/ট/ক


আগস্ট ২০, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চুনতি এলাকা থেকে লোহাগাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মুনিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিটিএসবিতে কর্মরত আছেন বলে জানা গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুনিরুল মোটরসাইকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে চুনতি এলাকায় পুলিশের টহল দল তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরিফুর রহমান আরো জানান, গ্রেপ্তার মুনিরুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।