BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


আগস্ট ১৬, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুকে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে গত ১৪ জুলাই মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও মেয়ে আকলিমা বেগমের ওপর প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ওই গ্রামের পাঠানবাড়ি ও ঐক্কিবাড়ি গোষ্ঠীর কয়েকশত লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।