BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৩
আজকের সর্বশেষ সবখবর

১৩৫ দিনে কোরআনের হাফেজ হলো ১০ বছরের ফজলে রাব্বুল


জুলাই ২৭, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিটেল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাত্র ১৩৫ (সাড়ে ৪ মাস) দিনে মহাগ্রন্থ আল-কোরআন হিফজ সম্পন্ন করেছে ১০ বছরের শিশু ফজলে রাব্বুল।

এ উপলক্ষে শনিবার (২৬ জুলাই) দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর চকবাজার হজরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল ও এতিমখানা এবং হজরত ফাতেমাতুজ জাহরা (রা.) সুন্নীয়া মহিলা মাদরাসার উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার শিক্ষকরা জানান, মা বাবার স্বপ্ন ছিল মোহাম্মদ ফজলে রাব্বুলকে কোরআনের হাফেজ বানাবেন। সেই লক্ষ্যে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে মোহাম্মদ ফরিদ মিয়া ও পারভীন বেগম দম্পতি তাদের ১০ বছর বয়সী সন্তান ফজলে রাব্বুলকে ভর্তি করেন স্থানীয় শ্রীঘর চকবাজার হজরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল মাদরাসায়। হিফজ বিভাগে ভর্তি হয়ে মাত্র ১৩৫ দিনে ৩০ পারা পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হন মোহাম্মদ ফজলে রাব্বুল।

তার এমন কৃতিত্বে খুশি তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা।

হাফেজ হওয়া ফজলে রাব্বুল বলেন, আমার শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা ও স্নেহ ভালাবাসায় অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছি আমি। আমি একজন বড় আলেম হতে চাই।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ কারি জাকারিয়া আহমদ জাকির বলেন, নাসিরনগরে আমার জানামতে প্রথম এতো অল্প সময়ে কোরআনের হাফেজ ফজলে রাব্বুল। সে খুব মেধাবী, মনোযোগী এবং মেহনতি ছাত্র। তার এই মেহনত যদি সে ধরে রাখতে পারে তাহলে একজন যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারবে। তার এই অর্জনে মা-বাবা আত্মীয় স্বজনসহ পুরো নাসিরনগরবাসী গর্বিত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।