BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৫
আজকের সর্বশেষ সবখবর

স্বামীকে বাঁচাতে গিয়েছিলেন স্ত্রী, মারা গেলেন দুজনই


জুলাই ১৪, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী গোলাম কিবরিয়া (৫৫) ও তার স্ত্রী রিনা খাতুনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌগাছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া পেশায় রাজমিস্ত্রী ও রিনা খাতুন গৃহিণী। তাদের তিনটি মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি বৈদ্যুতিক মিটারের কাছাকাছি কিবরিয়া তার বাইসাইকেল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী রিনা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারুক হোসেন জানান, কিবরিয়া ও রিনা খাতুনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।