BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২১
আজকের সর্বশেষ সবখবর

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃ ত্যু


জুলাই ৪, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : যশোরে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। কামারগন্যা গ্রামের রাসেল হোসেনের ছেলে মৃত মিশকাত রহমান সুলতান (১২) ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

মৃতের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতানসহ তার ৪-৫ জন বন্ধু মিলে কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলা করছিল। খেলা করার একপর্যায়ে বৃষ্টি ও বজ্রপাত হলে সুলতান আহত হয়। সে মাঠেই পড়েছিল। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আফসানা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুলতানকে মৃত ঘোষণা করেন। ডা. জোবাইদা জানিয়েছেন, বজ্রপাতে সুলতানের মৃত্যু হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।