BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৫
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকার ঘর থেকে ছাত্রলীগ নেতা আ’ট’ক


অক্টোবর ২৪, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: কুমিল্লার লালমাই উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগে মেহেদী হাসান (২৪) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর শোয়ার ঘর থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লালমাই থানা পুলিশের ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন

আটক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের সঙ্গে স্থানীয় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। বুধবার (২২ অক্টোবর) সকালে ওই নারীর পরিবার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানান।

বুধবার দুপুরে ঘরে তল্লাশি চালান স্থানীয়রা। খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় খাটের নিচে টেবিল ফ্যান নিয়ে শুয়ে থাকতে দেখা গেছে তাকে। স্থানীয়রা আটক করে বেধড়ক পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আটক মেহেদী হাসানকে থানায় নিয়ে যায়।

লালমাই থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর প্রবাসীর স্ত্রী ও ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে দুজনেই আমাদের কাছে আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।