BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩
আজকের সর্বশেষ সবখবর

শাহী ঈদগায় চাঁদাবাজি, ইভটিজিং ও মাদক বিরোধী প্রতিবাদ সভা আজ


সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: সর্বদলীয় ছাত্র জনতার উদ্যোগে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর সেপ্টেম্বর) বাদ জুমা ঐতিহাসিক শাহী ঈদগাহ পয়েন্টে চাঁদাবাজি, ইভটিজিং ও মাদক বিরোধী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

এমসি কলেজের শিক্ষার্থী ইব্রাহিম,আমান উদ্দিন আমান ও মাহফুজুর রহমান তামিমের নেতৃত্বে এম সি ও সরকারি কলেজ সহ আরো বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা থাকবে।

ইতোমধ্যে অত্র এলাকার ২০টি সামাজিক সংগঠন প্রতিবাদ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে।শাহী ঈদগাহ কার ও সিএনজি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শ্রমিকরাও এতে অংশ গ্রহণ করবে।বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা,এলাকার সকল মুরব্বি ও সর্বশ্রেণীর সাধারণ মানুষ সভায় উপস্থিত থাকবে।

স্থানীয় জানা গেছে, বখাটে কর্তৃক অবৈধ চাঁদা,ইভটিজিং ও মাদক বন্ধ করার জন্য সর্বস্তরের ছাত্র-জনতার জোরালো দাবী উঠবে এ সমাবেশে।সমাবেশ থেকে পবিত্র শাহীঈদগাহকে চাঁদাবাজমুক্ত এলাকা ঘোষনা করা হবে।মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড বন্ধ ও শাহী ঈদগাহর পবিত্রতা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে আজকের সভা সফল করতে সকলের প্রতি আয়োজকরা অনুরোধ জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।