BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে চার ছেলের জ’ন্ম দিলেন গৃহবধূ


আগস্ট ২৯, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ। সাদিয়া আক্তার জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের অটোরিকশাচালক আল আমিন শিকদারের স্ত্রী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন সাদিয়া।

সাদিয়ার স্বামী আল আমিন জানান, ইতিপূর্বে সাদিয়াকে চিকিৎসক দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে গত ১৪ আগস্ট মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে দুপুর ১২টা ২৬ মিনিটে দুজন ও ১২টা ২৭ মিনিটে দুই শিশুর জন্ম হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালের এনআইসিইউতে (নবজাতক নিবিড় যত্ন ইউনিট) ও অন্য দুই শিশুকে মায়ের কাছে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. শাহনেওয়াজ খান অপারেশন করেন। তবে এখনো সন্তানদের কোনো নাম দেওয়া হয়নি।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক বলেন, দুপুরে ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া শিশু ও মা সুস্থ রয়েছে। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম। সূত্র – ঢাকা

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।