BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৮
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দূর্ঘটনায় ওবায়দুল্লাহ ইসহাকের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক


সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলা যুবলীগের সদস্য, সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ ইসহাক গত রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।