বিয়ানীবাজার প্রতিনিধি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার কটূক্তির প্রতিবাদে বিয়ানীবাজার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিয়ানীবাজার সরকারী কলেজ ও উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২৪ মে) দুপুরে বিয়ানীবাজার সরকারী কলেজ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিদিষ্ট স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন,ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, সন্ত্রাসীদের রাজপথে উত্তম জবাব দেওয়া হবে। বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য বিয়ানীবাজার উপজেলা,সরকারী কলেজ ও পৌর ছাত্রলীগ রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।
এ সময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ জিসান, ছাত্রলীগ নেতা এ,এস চৌধুরী হিরন,স্বপন আহমদ,লিটন তারেক,নাহিদ চৌধুরী সাহিদ,কামরুল ইসলাম,জাহেদ আলম,বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মাজেদ আহমদ,অনি খান,সায়দুল খান,তারেক আহমদ,মস্তুফা উদ্দিন,সালমান আহমদ সহ উপজেলা,সরকারী কলেজ ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
