BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক


মার্চ ৯, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে ৩২কেজি গাঁজাসহ ৪ জন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ মার্চ) সকালে ১নং লাখাই ইউনিয়নের খেয়াঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার ওয়ালিউল্লাহ(২৩) ও তানভির(২৪) এবং সুনামগঞ্জ জেলার মহরম আলী (৩৫) ও ওমর আলী(১৯)।

স্বজনগ্রাম তদন্তকেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল জানান, আটককৃতরা নৌযোগে গাঁজার চালান পাচারকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ৩২কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।