BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
আজকের সর্বশেষ সবখবর

২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ


এপ্রিল ২৭, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২ মে শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি সিলেট জেলা স্টেডিয়াম থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর সিলেটের পূর্ণাঙ্গ সফরসূচী প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন।

বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং সুরমার দুই পাড়ে ১৫ কিলোমিটারজুড়ে তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার।

দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

এদিকে, রোববার দুপুরে সিলেটের কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের স্থান পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। সফরকে ঘিরে নির্ধারিত কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।