BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৫
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটন প্লাজা’র প্রতারক কিস্তি গ্রাহক পাবেলের কারাদন্ড ও জরিমানা


এপ্রিল ১৯, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

পাবেল আহমেদ (২৭), পিতা-মখর আলী, মাতা-লায়লা বেগম,গ্রাম সাদীপুর, ডাকঘর-সোনাতোলা, থানা জালালাবাদ জেলা সিলেট।

২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে, সিলেটের ওয়ালটন প্লাজার বিভিন্ন শাখা হতে, একাধিক ওয়ালটন পণ্য নিজের এবং পরিবারের সদস্যের নামে, ভুয়া তথ্য ও মিথ্যা পরিচয় প্রদান করে কিস্তিতে ক্রয় করেন। পরবর্তীতে কিস্তি পরিশোধ না করে, পালিয়ে বেড়ান।

ওয়ালটন প্লাজা থেকে, তার পরিবার ও এলাকার মানুষের সাথে কয়েকবার যোগাযোগ করা হলে, তারা সহযোগিতার আশ্বাস দিয়েও কালক্ষেপন করতে থাকেন।

পরবর্তীতে ওয়ালটন প্লাজার সিনিয়ন ম্যানেজার জনাব কেশব দাস রাজা ওয়ালটন প্লাজার পক্ষে বাদী হয়ে,১৯.০৭.২০২৩ তারিখে মামলা দায়ের করলে(মামলা নং- কোতোয়ালী জি.আর ৪০৭/২০২৪) আসামী পাবেল কয়েকবার সমাধানের আশ্বাস দিয়েও বিষয়টি সমাধান করেন নি। আজ ১৫.০৪ ২৬ ফৌজদারী কার্যবিধির ৪২০ ধারায় আসামী পাবেল আহমেদের ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা হয়। ওয়ালটন প্লাজার পক্ষে নিযুক্ত আইনজীবি মো: অহিদুর রহমান চৌধুরী।

উল্লেখ্য যে, ওয়ালটন আমাদের দেশীয় একটি সুনামধন্য ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। ওয়ালটন প্লাজা থেকে সহজ শর্তে, সমাজের সকল শ্রেণীর মানুষ কিস্তিতে পণ্য ক্রয় করে থাকেন, কিস্তিতে পণ্য কিনে, কিস্তি সচল অবস্থায় গ্রাহক বা তার পরিবারিক সদস্যের মৃত্যুতে, ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদানের পাশাপাশি গ্রাহকের বকেয়া টাকা মওকুফ করে।

কিস্তি চলাকালীন সময়ে গ্রাহক কোন দূর্ঘটনা বা প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত হলে, গ্রাহকের কিস্তি মূল্যে হতে, ডিসকাউন্ট দিয়েও হিসাব সমাপ্ত করা হয়।

সর্বপরি,ওয়ালটনের সহজ কিস্তি সুবিধার কারনেই আজ বাংলাদেশের ঘরে ঘরে ইলেক্ট্রনিক্স পণ্য পৌঁছে গেছে। গ্রাহকদের এতো সুবিধা দিলেও,কোন ব্যাক্তি যদি, ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয় করে, প্রতারণার আশ্রয় নিয়ে কিস্তি পরিশোধ না করে, সেই ব্যাক্তির বিষয়ে কোম্পানী কঠোর ভূমিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।তার ধারাবাহিকতায়, পাবেলের মতো যারাই প্রতারনা এবং মিথ্যা তথ্য দিয়ে,কম্পানীর লোকদের হয়রানী করছে, সেইসব প্রতারকদের বিরুদ্ধে কম্পানী আইনের আশ্রয় নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে। এখন, ওয়ালটন পণ্য বিশ্বের ৫০টি দেশে রপ্তানী হয়, ফলে বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশের অসংখ্য লোকের কর্মসংস্থান হচ্ছে।

আমাদের দেশীয় এই কম্পানীটি যেমন আমাদের বিভিন্ন সুবিধা দিচ্ছে, আমাদেরও উচিত সেই কম্পানীকে যথাসাধ্য সহযোগিতা করা ও প্রতারণা থেকে দূরে থাকা। পাবেলের মতো প্রতারক ও প্রকারক চক্রের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়া উচিত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।