বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে দাওয়াতি মাহফিল বৃহস্পতিবার পীরমহল্লাস্থ একটি কার্যালয়ে দক্ষিণের সভাপতি ও এলাকার প্রবীন মুরব্বি শায়খ মাওলানা ফিরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি আলহাজ¦ প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
অন্যান্যদের উপস্থিত ছিলেন, মহানগর নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ তারেক হাসান সাহেদ, হাফিজ আবু সুফিয়ান, হাফিজ মিনহাজ, ৭নং ওয়ার্ড উত্তরের সভাপতি মুহাম্মদ ক্বারী তাজুল ইসলাম, দক্ষিণের সহ-সভাপতি ইমরান আহমদ, মুহাম্মদ সুলতান আহমদ, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ১৯৮৯ সনের ৮ই ডিসেম্বর ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে উপমহাদেশের শ্রেষ্ট শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) এর নেতৃত্বে প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠনে সাবেক আমিরে মজলিস প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (রহ.), মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল গাফফার, সিলেট-৫ আসনের সাবেক এমপি মাওলানা উবায়দুল হক উজীরপুরী (রহ.), মাওলানা শেখ আব্দুল গাফফার মামরখানী (রহ.), মাওলানা জুবায়ের আহমদ আনসারী (রহ.), মাওলানা নেজাম উদ্দিন (রহ.), শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নুরপুরী সহ অসংখ্যা উলামের কেরাম, দ্বীনদার বুদ্ধিজীবী রাজনীতিবীদদের রেখে যাওয়া আমানত। আলহামদুল্লিল্লাহ বর্তমান আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারাদেশ ব্যাপী দেশ, জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। তিনি আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে জাতীয় মহা সম্মেলর সফল করে তুলার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
