প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন- লাইসেন্স ও রুট পারমিট প্রদান, সিলেট নগরীতে ডাম্পিং এর উদ্দেশ্যে আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেওয়াসহ ৭দফা দাবিতে সিলেটে সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
৫এপ্রিল রবিবার দুপুর ১টায় সিলেট সিটি কর্পোরেশনে প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন রিকশা-ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল, সংগঠনের উপদেষ্টা ও বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, রিকশা -ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ জেলা সভাপতি শহীদ আহমদ ও জেলা সাধারণ সম্পাদক মনজুর আহমদ, আতাউর রহমান,মিজান মিয়া,মাহফুজ আহমদ , হোসেন আহমদ, রণি আহমদ, প্রমূখ।
স্মারকলিপিতে সড়কে শৃঙ্খলা আনয়নে অবিলম্বে নীতিমালা চুড়ান্ত ও আধুনিকায়ন করে বিআরটি এর অধীনে রিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট ও প্রশিক্ষণ প্রদানের দাবি জানান হয়।
স্মারকলিপিতে সিলেট নগরীর ৪০ হাজার ও তাদের উপর নির্ভরশীল ২লক্ষ মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা ও মান উন্নয়নে ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি বন্ধ ও ডাম্পিং এর উদ্দেশ্যে আটককৃত ব্যাটারি চালিত ছেড়ে দেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়।
