BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রকে নিরাপদ ও নজরদারীতে আনার দাবী


এপ্রিল ১, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আগামী ৪ এপ্রিল শনিবার শিক্ষা সফর ২০২৬ আয়োজন করা হয়েছে। শিক্ষা সফর ২০২৬ সফলে মঙ্গলবার (৩১ মার্চ) সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বৃহত্তর সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রকে নিরাপদ এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ নজরধারীতে আনার জোর দাবী জানানো হয়। সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রে সর্বস্তরের নাগরিক যাতে কোনো ধরনের হয়রানী শিকার না হয় সেদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি উদাত্ত্ব আহবান জানানো হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্কুলের পাঠদানে মোবাইল ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সর্বস্তরের শিক্ষার্থীদের অবস্থা ও বাংলাদেশ সাধারণ নাগরিকদের জীবনমান বিবেচনায় নিয়ে মোবাইলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম বন্ধের জোর দাবী জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, মোঃ জালাল উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে স্বাধীন চৌধুরী, রাজা মিয়া ও মোঃ তানজিদ আহমদ আনন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।