BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৮
আজকের সর্বশেষ সবখবর

অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: এমরান আলম


মার্চ ৩০, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৈঠক সোমবার (৩০ মার্চ) বাদ মাগরিব দরগাহ মহল্লাস্থ একটি কার্যালয়ে হাফিজ মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১নং ওয়ার্ড শাখার কমিটি পূণর্গঠন করা হয়।

কমিটি দায়িত্বশীলরা হলেন-সভাপতি হাফিজ আব্দুস সামাদ, সহ-সভাপতি মাওলানা মাসকুর আহমদ, সাধারণ সম্পাদক মুফতি জাহেদ আহমদ জিয়া, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সদস্য মুহাম্মদ আরাফাত, হাফিজ রবিউল ইসলাম, হাফিজ মাহফুজ আহমদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে গঠিত সংসদের প্রথম কাজই ছিল সংস্কারের উদ্যোগ নেয়া। সংস্কারের পক্ষে দুই-তৃতীয়াংশ মানুষ রায় দিয়েছে। গণভোটে দেশের দুই-তৃতীয়াংশ জনগণ এর পক্ষে রায় দিয়েছে, সুতরাং প্রথম কাজ হওয়া উচিত সংবিধান সংস্কারের উদ্যোগ নেয়া এবং এটি বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ দেয়া। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পীর মাওলানা আব্দুল জব্বার আমিরে মজলিস আল্লামা মামুনুল হক ঘোষিত ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করে গড়ে তুলার জন্য নেতাকর্মীদের আহবান জানিয়ে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহবান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।