বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ-উল-ফিতর পরবর্তী ঈদ পুণর্মিলনী এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ৭১ সদস্য বিশিষ্ট্য ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী বিভাগীয় কমিটির পদ রদবদল ও ৩৬ সদস্য বিশিষ্ট্য ২০২৬-২০২৯ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী সিলেট মহানগর কমিটি গঠন করা হয়। ঈদ পুণর্মিলনীতে আগামী ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ঈদ পুণর্মিলনীর আয়োজনে জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকেরকে সভাপতি, মোঃ মাহবুব ইকবাল মুন্নাকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মাহফুজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট্য সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সিলেট মহানগর কমিটি গঠন করা হয়। ঈদ পূর্ণমিলনীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। আয়োজন থেকে শীঘ্রই সিম কোম্পানীগুলোর হাজার হাজার কোটি টাকা নীরব ছিনতাইয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচী, শোয়া কর্মসূচী সহ লাগাতার কর্মসূচীর ঘোষনা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ঈদ পূর্ণমিলনীতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় বাস পানিতে পড়ে ডুবে গিয়ে দুর্ঘটনায় নিহত, ট্রেন বাস দুর্ঘটনায় নিহত ও বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। সভা থেকে ভবিষ্যতে ঈদে সর্বপ্রকার দুর্ঘটনায় রোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ জন্য জোর দাবী জানানো হয়। সভায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘুষখোর, দুর্নীতিবাজ, লুটেরা, সরকারী অফিসের দালাল, মাদক ব্যবসায়ী, জুয়াড়ী, দেশী-বিদেশীদের ভূমি অন্যায়ভাবে আত্মসাৎকারী, দখলবাজ ও চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে আছে। এই নিকৃষ্ট ব্যাক্তিদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ স্বাধীনতার সুখ কখনো ভোগ করতে পারবে না। বক্তারা আরো বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও সর্বপ্রকার অপকর্মের কাছে সাধারণ জনগণ বন্দি হয়ে আছে।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। ঈদ পুণর্মিলনীতে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, মোঃ আব্দুস শহীদ খান, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, মোঃ শাহজাহান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, কবি কামাল আহমদ, নিলমনি কান্ত চন্দ, মোঃ জালাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া খান, মোঃ রফিকুল ইসলাম শিতাব, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক জামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, আন্তর্জাতিক সম্পাদক মখছুছুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সুহেল মিয়া, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে পংকজ মজুমদার, মোঃ নয়ন মনি, স্বাধীন চৌধুরী, মোঃ রুবেল মিয়া, হেলাল আহমদ, আতাউর রহমান বঙ্গী, নাহিয়ান আহমদ রিপন, মোঃ খালিক নুর, সুলেমান, কবি মকসুদ আহমদ লাল, মোঃ সাগর, দ্বৈপায়ন মোদক, মেহেদী হাসান ও শিশু প্রতিনিধি আদিলা তাবাসসুম আফরিন।
