BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪১
আজকের সর্বশেষ সবখবর

বনফুল এন্ড কোং এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা


মার্চ ২০, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেক: সিলেটের জননন্দিত ও জনপ্রিয় অভিজাত খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠান, বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম-বনফুল এন্ড কোং- এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উৎসবের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বনফুল এন্ড কোং সিলেট জোনের পক্ষে উপ-মহাব্যবস্থাপক ও বিশিষ্ট সমাজ সেবক এম এ হক সিলেটবাসীসহ দেশের সকল নাগরিকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন-সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শেষে মহাআনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মানুষ ঈদ-উল-ফিতর উৎসব উদযাপন করে আসছে। ঈদ উৎসব হচ্ছে মানুষে মানুষে মহামিলনের মূল সহায়ক শক্তি। ঈদের মহাখুশির আনন্দের প্লাবনে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনযাপন প্রতিদিনই হোক বর্ণিল রঙে উদ্ভাসিত ও আলোকিত।

‘পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রণিপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।