BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শ্রমজীবী মানুষের মাঝে মারজান হোসেনের ইফতার বিতরণ


মার্চ ১৫, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীর অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মারজান হোসেন সাপ্পি।

রোববার (১৫ মার্চ) বিকেলে নগরীর মেন্দিবাগ পয়েন্ট এলাকায় তিনি এই ইফতার সামগ্রী বিতরণ করেন। মূলত পবিত্র রমজান মাসে রাস্তাঘাটে থাকা দিনমজুর, রিকশাচালক এবং নিম্ন আয়ের মানুষের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়।

ইফতার বিতরণকালে মারজান হোসেন সাপ্পি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই পবিত্র রমজানে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল লক্ষ্য। আগামী দিনেও ২৩ নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন শাহীন আহমদ, শামীম আহমদ, জসিম, সালেক আহমদ, ইফতি, সাগর, নাঈম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মারজান হোসেন সাপ্পি দীর্ঘ দিন ধরে ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ইফতার বিতরণকালে স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগের প্রশংসা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।