BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমার ইফতার মাহফিল সম্পন্ন


মার্চ ১৪, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার ইফতার মাহফিল শনিবার (১৪ মার্চ) মোগলাবাজার আলিয়া ক্যাফেতে ছাত্র জমিয়ত দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাংগঠণিক সম্পাদক হাফিজ শামসুজ্জামানের পরিচালনায় এবং উপজেলার সভাপতি মাও শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার সমাজ সেবা সম্পাদক মাও শরিফ আহমদ শাহান, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সভাপতি এম রেজাউল করিম রাজু, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা এনামুল হক, দাউদপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ, উপজেলা ছাত্র জমিয়ত সহ সভাপতি আমিনুর রহমান, সহ সভাপতি বদরুল আলম, ছাত্রদল নেতা ইকবাল আহমদ, সাবেক ছাত্র জমিয়ত নেতা জামিল আহমদ, উপজেলা শাখার প্রচার সম্পাদক শরিফ আহমদ তালহা, জেলা শাখার সদস্য হাফিজ সাইম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।