BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪২
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিসিক প্রশাসক, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের গাড়ির সামনে শোয়া কর্মসূচী


মার্চ ১৪, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শনিবার (১৪ মার্চ) বিকাল ২.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ১০ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা পূনরায় দখল হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ফুটপাত ও রাস্তা পূণরায় দখল হওয়ায় শীঘ্রই ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের গাড়ির সামনে শোয়া কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ১৮ মার্চ ২৮ রমজান বুধবার বিকাল ২.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১১তম সাপ্তাহিক সভা ও ৫০ জন অসহায়দের মধ্যে ঈদের খাবার সামগ্রী বিতরণ, ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ঈদ-উল-ফিত্র পরবর্তী ঈদ পূণর্মিলনী, ৩১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় শিক্ষা সফর ২০২৬ সফলে বিশেষ প্রস্তুতি সভা এবং ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ১২তম সাপ্তাহিক সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় ১০ম সাপ্তাহিক সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, জামাল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, বিভাগীয় কমিটির সদস্য জামিল হোসেন, সোহেল আহমদ, সোহেল আলী, ফয়সল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে পংকজ মজুমদার ও আল-আমিন তালুকদার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।