BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিন্ডিকেটবাজ ও ছিনতাইকারীদের প্রতিকী কুশপুত্তলিকা দাহ বুধবার


মার্চ ৭, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শনিবার (৭ মার্চ) বিকাল ২টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৯ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিদিন উর্ধ্বগতি ও সিলেট মহানগরীর বিভিন্ন জায়গার ছিনতাই নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিকে আগামী ১১ মার্চ বুধবার বিকাল ২টায় ক্বীনব্রীজের উত্তর পার্শ্বে অপ্রকাশ্য সিন্ডিকেটবাজ ও প্রকাশ্য ছিনতাইকারীদের প্রতিকী কুশপুত্তলিকা দাহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের অনাকাঙ্খিত মূল্যবৃদ্ধি অব্যাহত। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য নির্ধারণের কোনো ব্যবস্থা না থাকায় যার যা মনন চাই ব্যবসায়ীরা তা করছে। প্রতিদিন মূল্যবৃদ্ধির পিছনে ব্যবসায়ী সিন্ডিকেটবাজদের অধিক লাভের লোভ থাকায় লাগামহীনভাবে পণ্যের দাম বেড়েই চলছে। আমাদের বাংলাদেশে যেকোনো অযুহাতে পণ্যের দাম বৃদ্ধি হলে পরবর্তী সময়ে তা আর কখনো কমানো হয় না। গত ৫ বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের প্রতিটি পণ্যের দাম প্রায় ৩/৪ গুন বেড়ে গেছে। কিন্তু আমরা সিংহভাগ মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আয় বাড়েনি। অপ্রত্যাশিতভাবে অপ্রকাশ্যে সিন্ডিকেটবাজরা প্রতিদিন হাজার হাজার কোটি টাকা মূল্যবৃদ্ধি করে লুটে নিচ্ছে। যা আমরা সাধারণ জনগণ কল্পনাই করতে পারছি না। এব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাঠ পর্যায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বক্তারা আরো বলেন, গত কয়েকদিন ধরে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় আশংঙ্খাজনকভাবে ছিনতাই বেড়েছে। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা সবাই দেখলেও ছিনতাইকারীদের আটকে পুলিশ প্রশাসনের ব্যর্থতা আমরা নগরবাসীকে হতবাক করেছে। চিহ্নিত ছিনতাইকারীদের আটক না করায় মহানগরীতে ছিনতাই ক্রমাগত বেড়েই চলেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। চিহ্নিত ছিনতাইকারীরা প্রকাশ্যে সাধারণ জনগণের অর্থ সম্পদ লুটে নিচ্ছে আর সিন্ডিকেটবাজরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম প্রতিদিন বৃদ্ধি করে অপ্রকাশ্যভাবে ১৮ কোটি সাধারণ জনগনের টাকা আত্মসাৎ করে যাচ্ছে।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। ৯ম সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, কবি কামাল আহমদ, নিলমনি কান্ত চন্দ, মোঃ জালাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ফরিদ আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সুহেল মিয়া, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, জামিল হোসেন, সোহেল আহমদ, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে পংকজ মজুমদার, ইত্তেহাদ আহমদ আফনান ও হাফিজ সৈয়দ শিব্বির আলী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।