BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৫
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে প্রতারণা মামলায় প্রতারক গ্রেফতার


মার্চ ৬, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে প্রতারণার মাধ্যমে ২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মো: আব্দুল লতিফ (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ মাচ) বিকেলে গোলাপগঞ্জের ফুলবাড়ী উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: আব্দুল লতিফ (৬৫) গোলাপগঞ্জের ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের মৃত মো: ছালিক আলীর পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, মো: আব্দুল লতিফ গোলাপগঞ্জ উপজেলার বৈটিকর বাজারের হাজী ছালিক মিয়া মার্কেটের মালিক। তিনি দোকান ভাড়ানামা চুক্তিপত্রের মাধ্যমে ০১/০৭/২০২২ তারিখ থেকে ৩০/০৬/২০৩২ তারিখ পর্যন্ত ১০ বছরের জন্য মাসিক ভাড়া বাবদ আবুল কালাম কয়েছের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা নিয়েছেন। কয়েছে ০১/০৭/২০২২ তারিখ থেকে দোকান ভাড়ায় ব্যবসা চালিয়েছেন। পরবর্তীতে মো: আব্দুল লতিফ ৩১/১২/২০২২ তারিখে চুক্তির শর্ত ভঙ্গ করে ভাড়াকৃত দোকান কোটার তালা ভেঙ্গে জোরপূর্বক বন্ধ করে দেয়। তখন কয়েছ মো: আব্দুল লতিফের বিরুদ্ধে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-সিআর-১৬৫/২০২৫। এই মামলায় মো: আব্দুল লতিফকে গ্রেফতার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পরে থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আজ শুক্রবার বাদীর পাওনা ২ লক্ষ টাকা দিয়ে আসামী মো: আব্দুল লতিফ কোর্টের জামিন পান।

গোলাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।