BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৫
আজকের সর্বশেষ সবখবর

ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল


ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় নগরীর দরগা গেইটস্থ নুরজাহান হসপিটাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সভাপতি মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরজাহান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শাফি মোহাম্মদ নাহিয়ান, বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মৌলভী মোঃ কবির উদ্দিন চৌধুরী, সিনিয়র উপদেষ্টা মাওলানা কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তাইয়্যুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজ।

ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানী স্বাগত বক্তব্যে তিনি প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলেন, আমরা জানি আপনি সিলেটের মানুষের কাছে একটি পরিচিত মুখ। জনগণের অধিকার আদায় এবং আমাদের এই পবিত্র ভূমির উন্নয়নে আপনার ভূমিকা সবসময় প্রশংসনীয়। বিশেষ করে আলেম উলামা ইমাম এবং মুয়াজ্জিনদের প্রতি আপনার যে ভালোবাসা রয়েছে আজ আপনার উপস্থিতি তার প্রমাণ দেয়। ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের আধ্যাত্মিক অভিভাবক কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সিলেটের পাড়া মহল্লার ছোট ছোট মসজিদগুলিতে ইমাম মোয়াজ্জিনরা অত্যন্ত সীমিত সম্মানী পেয়ে থাকেন যা দিয়ে পরিবার নিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে। আপনার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন রাখতে চাই সিলেট সিটি কর্পোরেশনের ভাতা ইতিপূর্বে সিটি কর্পোরেশন থেকে রমজান মাসে ইমামদের যে ভাতা দেওয়া হতো তা যেন নিয়মিত করা হয় এবং এর পরিধি বাড়ানো হয়। বর্তমান সরকার ইমাম মুয়াজ্জিনদের জন্য ঈদ উৎসব ভাতার যে ঘোষণা দিয়েছে। আমরা আশা করি আপনার মাধ্যমে সেটি যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং আমরা যেন আমাদের অধিকার পাই। প্রধান অতিথি আপনি আমাদের এই কষ্টের কথাগুলো যথাযথ স্থানে পৌঁছাইয়া দিবেন এবং ইমাম মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করতে আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা হাফিজ মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম, সহ-প্রচার সম্পাদক ক্বারী মাওলানা কাউসার আহমদ, দপ্তর সম্পাদক হাফিজ আনিসুল হক, তথ্য গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, সদস্য হাফিজ আব্দুল্লাহ আল মুহাইমিন, হাফিজ বাহার আহমদ, হাফিজ মাওলানা আব্দুল আলিম, ক্বারী মাওলানা কামাল আহমদ, হাফিজ রাজিব আহমেদ, মাওলানা মাসুদুর রহমান, হাফিজ মুজাম্মিল আহমদ, হাফিজ কাউসার, মাওলান কামরুজ্জামান, মাওলানা ইমরানুর রশিদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, হাফেজ মোহাম্মদ আলী, হাফিজ শিব্বির আহমদ, মাওলানা আলাউদ্দিন বিশ্বাস, মাওলানা শামীম আহমদ, হাফিজ মোহাম্মদ আব্দুস সালাম, হাফিজ কামরুজ্জামান, হাফিজ নোমান আহমদ, হাফিজ সুফিয়ান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রব, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা মোঃ ফারুক আহমেদ, মাওলানা আশিকুর রহমান, হাফিজ মামুন খান, হাফিজ নাজমুল ইসলাম, হাফিজ মাহবুবুর রহমান মাসুম, হাফিজ জামাল উদ্দিন, হাফিজ জুবায়ের আহমেদ, মাওলানা রাতুল ইসলাম, হাফিজ আব্দুল কাদির, মাওলানা মোঃ সুফিয়ান, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আশিকুর রহমান, হাফিজ মওলানা জুবায়ের আহমদ, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।