BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৮
আজকের সর্বশেষ সবখবর

জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আলোচনা সভা


ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস এর কনফারেন্স হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ-সভাপতি হাজী মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও ফুলকলি ফুড প্রোডাক্টস এর ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মতিন, অধ্যাপক এম জাহিদুল ইসলাম, সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী আশরাফুজ্জামান, পরিষদের সহ-সভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ খালেদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ সেলু, বিএমবিএফ সিলেট জেলার সেক্রেটারি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, ব্যবসায়ী নেতা মোঃ শাহাবুদ্দিন, নারীনেত্রী শিরিন আক্তার চৌধুরী, শাহেদা বেগম, নুরুল হাসান প্রমুখ । অনুষ্ঠানে বঙ্গবীর জেনারেল ওসমানীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক এম এ মতিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানির অসামান্য নেতৃত্বগুণে বাংলাদেশ মাত্র নয় মাসেই স্বাধীন হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করা যায় না, রচিত হতে পারে না। কিন্তু দূঃখজনক হলেও সত্য, বঙ্গবীর উসমানী আজও অবহেলিত ও উপেক্ষিত। বক্তারা জাতীয়ভাবে বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপনের জোর দাবি জানান এবং নতুন প্রজন্মকে তার জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।