BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৩
আজকের সর্বশেষ সবখবর

রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধের দাবীতে অবস্থান কর্মসূচী 


ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে (১৬ ফেব্রুয়ারী) সোমবার বেলা ১১.০০ ঘটিকায় পবিত্র রমজান মাসে দিনের বেলায় পানাহার থেকে বিরত রাখতে হোটেল-রেস্তোরা বন্ধের দাবীতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, নেতৃবৃন্দদের মধ্য থেকে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম। ৩০ মিনিট অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মখছুছুর রহমান, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-যোগাযগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, বিভাগীয় কমিটির সদস্য জামিল হোসেন, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে যুবনেতা এম. বাবর লস্কর, মোঃ ফয়ছল আহমদ, মোঃ সাকিল, মোঃ বুলবুল, মাস্টার নুরুল ইসলাম, আঃ আহাদ, কাজী আঃ রউফ, মোঃ হারুনুর রশিদ ও মোঃ আলাল আহমদ।

স্মারকলিপির বিষয়বস্তু: পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের সামনে সমাগত। এ মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল ক্বদর নামে একটি বরকতময় মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাস তাক্বওয়া, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস। মুসলমান ধর্মীলম্বীদের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসের তাৎপর্যকে ধরে রাখতে পবিত্র রমজান মাসে দিনের বেলা খোলামেলাভাবে পানাহার থেকে বিরত রাখতে হোটেল-রেস্তোরা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন বলে আমরা মনেকরি। বিশেষ করে রমজান মাসে অসৎ ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য অনাকাঙ্খিতভাবে বৃদ্ধি করার সুযোগ যেন না পায় সেদিকে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরী। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পর্দার আড়ালে স্থায়ী ও ভ্রাম্যমান খাবার হোটেল সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় পরিচালনা করা হয়। যা অত্যন্ত দৃষ্টিকটু ও নিন্দনীয়। সিলেট মহানগর ও জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে সবসময়ই অনন্য ভূমিকা রেখে আসছে। অন্য ধর্মালম্বী কেউই দিনের বেলা জনসম্মুখে কখনো পানাহার করেননা। তারাও এই সময়টাতে সম্মানের চোখে দেখেন। কিন্তু কতিপয় অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ধর্মের নাম নিয়ে পর্দা টাঙ্গিয়ে খাবারের ব্যবস্থা চালু রাখে। যত্রতত্র সুযোগ পেয়ে অনেকেই পানাহারে লিপ্ত হন। বিষয়টি আমাদের খুবই ব্যথিত করে। ধর্মপ্রাণ মুসল্লিদের অবস্থা বিবেচনায় নিয়ে দিনের বেলায় পানাহার থেকে বিরত রাখতে হোটেল-রেস্তোরা বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। পবিত্র রমজান মাসে প্রকাশ্যে ধুমপান, স্থায়ী ও বিভিন্ন জায়গায় পর্দার আড়ালে ভ্রাম্যামান খাবার হোটেল বন্ধ রাখার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।