BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪১
আজকের সর্বশেষ সবখবর

লালাবাজারে ধানের শীষের প্রচারনায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল


ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যানতারেক রহমানের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে লালাবাজার ইউনিয়নে নির্বাচনী প্রচারণায়, লিফলেট বিতরণ, ইউনিয়নের প্রধান নির্বাচন কার্যালয়ে মতবিনিময় সভা আজ রোববার বিকেলে লালাবাজার ইউনিয়নে সংসদ সদস্য প্রার্থী এম এ মালিকের উপস্থিতিতে গণসংযোগ, প্রচারনা ও লিফলেট করা হয়েছে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিন ও পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মুকিত মুকুল

প্রচারনায় বিভিন্ন পর্যায়ের অংশগ্রহন করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক কে আর জসিম, প্রবাসী বিএনপি নেতা ও বিশিষ্ট ক্রিয়া ব্যক্তিত্ব মাসুদ হাসান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশি, কায়েস আহমদ, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজমল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল, তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহীন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জালাল উদ্দিন, সানুর আহমদ, মিজান আহমদ, জাহাঙ্গীর হোসেন, রনি খান, আলী হোসেন, সুমন আহমদ, সেবুল আহমদ, রবিন আহমদ, পাপলু চৌধুরী, আঙ্গুর আলী, সামাদ, আরাফাত, প্রমূখ।

গণসংযোগকালে বক্তারা বলেন, ‘ধানের শীষ প্রতীকের জয়জয়কার দেখে একটি দল দিশাহারা হয়ে গভীর ষড়যন্ত্রে নেমেছে। ওই গোষ্ঠী যতই ইসলামের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করুক, মানুষ তাদের ক্ষমতার যাওয়ার লোভ এবং ষড়যন্ত্র বুঝে গেছে। বক্তারা বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে ওই দলের মুখোশ উন্মোচন করে সব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবে। ধানের শীষ প্রতীক বিজয়ী হয়ে বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে ঈর্ষান্বিত কাজ করেছে।’ নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।