BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪১
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকে সামনে রেখে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা


ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় পুলিশ কমিশনার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে গুজব, উসকানিমূলক বক্তব্য ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে সফল করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় আরও বলা হয়, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন নাগরিক, ধর্মীয় নেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। যাতে করে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।