বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৫ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা এবং বিগত সরকারের আমল গুলোতো সর্বক্ষেত্রে সিলেটকে বঞ্চিত করার বিষয়ও সর্বাগ্রে উপস্থাপন করা হয়।
সভায় বক্তারা বলেন, জুলাই ২০২৪ কে স্বীকৃতি প্রদান ও বাংলাদেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ তে ভোট দেওয়া প্রত্যেক নাগরিকদের জন্য অপরিহার্য। হ্যাঁ ভোটের বিপক্ষে যারা অবস্থান নিবে তারা জুলাই গণঅভ্যূত্থান ও দেশের সমৃদ্ধিতে বিশ^াসী নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক, নিজের অবস্থানে পেশাজীবী, পরোপকারী ও সৎ ব্যক্তিকে ভোট দেওয়ার আহবান জানানো হয়। সভায় বক্তারা আরো বলেন, বিগত সরকারগুলোর আমলে সিলেট বিভাগ সর্বক্ষেত্রে অন্যান্য বিভাগের তুলনায় সবাগ্রে বঞ্চিত ছিল। আগামী নির্বাচনে যারা সরকার গঠন করবে তারা এক বছরের মধ্যে সিলেটের ৩টি বিষয়কে প্রাধান্য দিয়েন বিশেষত সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম রেলপথ, সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করতে হবে। পাশাপাশি সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক সমস্যা চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করার জন্য সভা থেকে আহবান জানান বক্তারা।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, মোঃ শাহজাহান মাস্টার, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, কবি কামাল আহমদ, মোঃ জালাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া খান, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, জামাল আহমদ, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ মকসুদুল হাসান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ সেলিম খান, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, বিভাগীয় কমিটির সদস্য সোহেল আহমদ, শ্রী স্বপন চন্দ, সাগর আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, সদস্য মোঃ জুয়েল মিয়া, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকবৃন্দদের মধ্য থেকে রোকনে আলম চৌধুরী, এড. বিএম সালাম হোসেন, মইনুল ইসলাম, সেবক ইসলাম, সায়মান সাকিল মাহিম, মোঃ রনি আলম, নাদেল হোসেন জনি, সঞ্জয় দেবনাথ, সৌরভ বিশ্বাস, মোঃ আবুল বশর, স্বাধীন চৌধুরী, আহমদ মাহিন, মোঃ আব্দুল হালিম চৌধুরী, শিশু প্রতিনিধি ফয়েজ হাসান ও মোছাঃ সাইয়্যেদা আক্তার।
