BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাদ্রাসা শিক্ষার্থী মিজানুর রহমান নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা


ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের মোগলাবাজারে অবস্থিত তুরুকখলা ইসলামিয়া হক্কানিয়া মাদরাসার প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মিজানুর রহমান (১১)। সে মাদ্রাসা ঐ মাদরাসার নুরারী বিভাগের শিক্ষার্থী।

নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী সিলেটের কানাইঘাট থানার আগ্রীপাড়ার মৃত আব্দুস শুকুর ও পারভীন বেগমের ছেলে।

জানা গেছে, গত ৯ জানুয়ারি দুপুর আনুমানিক ১১টার দিকে মাদ্রাসা এলাকা থেকে মিজানুর রহমান নিখোঁজ হয়। সেই মাদরাসা শিক্ষকেরা আশপাশ এলাকায় অনেক খোঁজখুঁজি করে তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপী রঙ্গের জুব্বা ও সাদা পায়জামা। তার গায়ের রং ফর্সা।

এ ঘটনায় মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৫৪৬, তারিখ: ১২/০১/২০২৬ ইং।

যদি কেউ হ্নদয়বান মিজানুর রহমানের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৮২০১৪০৫৫ এই নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার মা পারভীন বেগম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।