BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৮
আজকের সর্বশেষ সবখবর

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের শক্তিকে নির্বাচিত করুন: প্রণব জ্যোতি পাল


জানুয়ারি ১৮, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের শক্তিকে নির্বাচিত করুন। প্রণব জ্যোতি পাল রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় সদর উপজেলার টুকেরবাজারের নয়াবাজারে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর কর্মীসভায় উপরোক্ত বক্তব্য রাখেন।

প্রণব জ্যোতি পাল বলেন, আমরাই শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের ফসলের লাভজনক দাম, ব্যাটাচিালিত যানবাহনের নীতিমালা ও লাইসেন্স প্রদান, সকল নাগরিকের শিক্ষা-চিকিৎসা, নারীর মর্যাদা ও অধিকার, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে প্রতিনিয়ত জনগণের পাশে থেকে লড়াই সংগ্রাম করছি। মামলা ও জেল-জুলুম, নির্যাতন, ভোগ করছি। প্রণব জ্যোতি পাল, আগামী সংসদ নির্বাচনে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের শক্তিকে নির্বাচিত করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

টুকেরবাজার অঞ্চলের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, প্রিতম দাশ, স্হানীয় নেতৃবৃন্দে মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ পারভেজ, মাসুক আহমদ, জয়নাল আহমদ, প্রমূখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।